কার্বন বিজারক পদার্থ কেন?

কার্বন বিজারক পদার্থ কেন?


 
যেসব পদার্থ অন্য পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয় তাকে বিজারক পদার্থ বলে।
কার্বন একটি বিজারক পদার্থ। কারণ কার্বন বিজারণ প্রক্রিয়ায় ধাতুর অক্সাইডকে মুক্ত ধাতুতে রুপান্তরিত করে।

যেমন :
         ZnO + C ------> Zn + CO

বিক্রিয়াটিতে জিংক অক্সাইড থেকে মুক্ত জিংক ধাতুতে রূপান্তরিত হয়েছে। এখানে কার্বন জিংককে বিজারিত করেছে। বিক্রিয়কে জিংকের জারণ সংখ্যা ছিল +2 এবং উৎপাদে তা শূন্য হয়েছে। অর্থাৎ জিংকের বিজারণ হয়েছে। অন্যদিকে বিক্রিয়কে কার্বনের জারণ সংখ্যা শূন্য ছিল এবং উৎপাদে তা +2 হয়েছে। অর্থাৎ কার্বনের জারণ হয়েছে। সর্বোপরি বিক্রিয়াটিতে কার্বন জিংককে দুটি ইলেকট্রন দান করে বিজারিত করেছে। 
এজন্য বলা যায়, কার্বন একটি বিজারক পদার্থ।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?