ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন?
ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন?
সমযোজী বন্ধনে দুটি বিভিন্ন মৌলের পরমাণু আবদ্ধ থাকলে ঐ বন্ধন ইলেকট্রন যুগোল কোন একটি পরমাণু তার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে।
তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণির বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়।
তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণির বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায় এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়।
গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার কারণে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। সেক্ষেত্রে ক্লোরিনের নিচে ব্রোমিনের অবস্থান হওয়ায় ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিন অপেক্ষা কম হয়। কারণ পরমাণুর আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াস কর্তৃক বহিঃস্থ ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়। ক্লোরিনের থেকে ব্রোমিনের আকার বড় হওয়ায় ব্রোমিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্লোরিন অপেক্ষা কম। যার কারণে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি।
Comments
Post a Comment