ক্লোরিনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন?

ক্লোরিনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা কেন?


 
কোন মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তা ঐ মৌলের যোজনী নির্দেশ করে।
 
ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ:
 
Cl (17) ----> 1s² 2s² 2p⁶ 3s² 3px² 3py² 3pz¹


ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে 1 টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান আছে। কাজেই ক্লোরিনের যোজনী 1.

 
আবার, কোন মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তার মোট সংখ্যাকে ঐ মৌলের যোজনী ইলেকট্রন বলে।

 
ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে মোট 7 টি ইলেকট্রন আছে। কাজেই ক্লোরিনের যোজনী ইলেকট্রন 7.

এখানে, ক্লোরিনের যোজনী 1 কিন্তু যোজনী ইলেকট্রন 7 ।

সুতরাং বলা যায় ক্লোরিনের যোজনী ও যোজনী ইলেকট্রন আলাদা।

Comments

Post a Comment

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?