মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি কাকে বলে?

মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি কাকে বলে?




মোলঃ  কোন পদার্থের পারমানবিক ভর অথবা আণবিক ভর কে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ঐ পদার্থের এক মোল বলে।

যেমনঃ HCl এর আণবিক ভর 36.5 অতএব 36.5g HCl = 1 mol HCl. আবার সোডিয়ামের পারমাণবিক ভর 23. 
অতএব 23g Na পরমাণু =    1 mol সোডিয়াম পরমাণু।


মোলার আয়তনঃ কোন পদার্থের এক মোলের যে আয়তন তাকে ঐ পদার্থের মোলার আয়তন বলে। 
STP তে যে কোন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। আবার, SATP তে এক mol গ্যাসীয় পদার্থের আয়তন 24.789 লিটার।


মোলার দ্রবণঃ  স্থির তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 মিলি দ্রাবকে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে  তাকে মোলার দ্রবণ বলে।

যেমনঃNaOH এর আনবিক ভর 40g. স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার দ্রবণ বলে।

 
মোলারিটিঃ  নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 মিলি দ্রাবকে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?