যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়।

যৌগমূলক কাকে বলে। কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়


 

যৌগমূলকঃ  একাধিক মৌলের একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি পরমাণু গুচ্ছ যা একটি আয়নের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, সেসব পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে।

যেমনঃ সালফেট (SO₄² - ) যৌগমূলক। কারণ এখানে সালফার ও অক্সিজেন এই দুটি মৌলের পাঁচটি পরমাণু যুক্ত হয়ে একটি পরমাণু গুচ্ছ গঠন করে যার নির্দিষ্ট আধান -2 আছে।

যৌগমূলকের যে চার্জ বা আধান থাকে সেই চার্জ বা আধান থেকে ধনাত্মক  বা ঋণাত্মক চিহ্ন বাদ দিলে যে সংখ্যাটি থাকে তাই ঐ যৌগমূলকের যোজনী নির্দেশ করে।
 যেমনঃ কার্বনেট (CO₃² -) যৌগমূলকের আধান বা চার্জ -2. এখান থেকে ঋণাত্মক (-) চিহ্ন টি বাদ দিলে দুই (2) থাকে। এই দুই হচ্ছে কার্বনেট যৌগমূলকের যোজনী।

নিচে কিছু যৌগমূলকের নাম, সংকেত, যোজনী, জারণ সংখ্যা যথাক্রমে দেওয়া হল ঃ
 হাইড্রোক্সিল,   OH-,      1,      -1.
 নাইট্রেট.         NO₃ -     1,     -1.
 নাইট্রাইট        NO₂ -      1,     -1.
 বাই সালফেট  HSO₄ -     1,     -1.
 বাই কার্বনেট   HCO₃ -     1,     -1.
 সালফেট      SO₄² -         2,       -2
 সালফাইট     SO₃ ² -       2,      -2.
 কার্বনেট       CO₃ ² -       2,       -2.
 বাই ফসফেট   HPO₄² -   2,      -2
 ফসফেট         PO₄ ³ -    3,       -3.    অ্যামোনিয়াম    NH₄+    1,      +1  ফসফোনিয়াম.  PH₄+     1,      +1.


Comments

  1. ভাইয়া আপনি একটা সুন্দর টেমপ্লেট নিন,ভালো হবে

    ReplyDelete
  2. সু-স্বাস্থ্যের পরামর্শের জন্য আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন - https://onlinelearningzonebd.blogspot.com/?m=1

    ReplyDelete
  3. ভাইয়া আপনি একটা সুন্দর টেমপ্লেট নিন,ভালো হবে

    ReplyDelete
  4. ভাইয়া আপনি একটা সুন্দর টেমপ্লেট নিন,ভালো হবে

    ReplyDelete
  5. ভাইয়া আপনি একটা সুন্দর টেমপ্লেট নিন,ভালো হবে

    ReplyDelete
  6. এসিটেট যৌগের যোজনী

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog