আইসোটোপ, আইসোবারের ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ অকার্যকর কেন?
আইসোটোপ, আইসোবারের ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ অকার্যকর কেন?
1803 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে বিজ্ঞানসম্মত ধারণা প্রদান করেন। যা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত।
ডাল্টনের পরমাণুবাদের একটি স্বীকার্যে বলা হয়েছে যে-
একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও ভর অভিন্ন।
কিন্তু পরবর্তীতে একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু আবিষ্কৃত হয়েছে। এদেরকে আইসোটোপ বলা হয়।যেমন- অক্সিজেনের তিনটি আইসোটোপ হচ্ছে- ¹⁶O ; ¹⁷O ; ¹⁸O
আবার, কার্বনের তিনটি আইসোটোপ- ¹²C ; ¹³C ; ¹⁴C বিদ্যমান।
কাজেই বলা যায়, আইসোটোপের ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ অকার্যকর।
আবার, ডাল্টনের পরমাণুবাদের আরেকটি স্বীকার্য হচ্ছে- বিভিন্ন মৌলের ধর্ম ও বিভিন্ন।
কিন্তু দেখা গেছে একই পারমাণবিক ভরের বিভিন্ন মৌলের পরমাণু আবিষ্কৃত হয়েছে। যাদেরকে আইসোবার বলা হয়।
যেমন- কপার ও জিংকের পারমাণবিক ভর 64.
আবার, ক্যালসিয়াম ও আর্গনের পারমানবিক ভর সংখ্যা 40.
সুতরাং বলা যায়, আইসোবারের ক্ষেত্রে ডাল্টনের পরমাণুবাদ অকার্যকর।
Comments
Post a Comment