পিপেট কি?

পিপেট কি? 





বিশ্লেষণী রসায়নে ব্যবহারযোগ্য দুই মুখ খোলা সরু কাঁচনল, যা তরল পরিমাপ করতে এবং তরল স্থানান্তর কাজে ব্যবহার করা হয়। এই কাঁচ নলের নিচের দিকটি জেট আকৃতির হয়ে থাকে। এই ধরনের কাঁচ নলকে পিপেট বলা হয়।
 
কিছু পিপেট আছে যাদের মাঝখানে মোটা বাল্ব থাকে। পিপেটের উপরের দিকে নির্দিষ্ট আয়তনে একটি গোলাকার দাগ কাটা থাকে। 

পিপেট সাধারণত দুই ধরনের হয়। সাধারণ পিপেট ও দাগাঙ্কিত পিপেট।

সাধারণ পিপেট দ্বারা নির্দিষ্ট পরিমাণ আয়তনের তরল যেমনঃ 5ml, 10ml, 25ml, 50ml ইত্যাদি স্থানান্তর কাজে ব্যবহার করা হয়।

অপরদিকে, দাগাঙ্কিত পিপেট দ্বারা বিভিন্ন পরিমাণ তরল পরিমাপ করে স্থানান্তর করা যায়। 
পিপেটের গায়ে TD প্রতীক দ্বারা to deliver বোঝায়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?