ওয়াশ বোতল কী?

ওয়াশ বোতল কী? 






পরীক্ষাগারে আয়তনিক বিশ্লেষণ পদ্ধতিতে প্রমাণ দ্রবণ তৈরি করতে বা যন্ত্রপাতি পরিষ্কার করতে পাতিত পানি ব্যবহার করা হয়। এই পাতিত পানি রাখার জন্য যে বোতল ব্যবহার করা হয় তাকে ওয়াশ বোতল বলে। 

ওয়াশ বোতল সাধারণত কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয়। বোতলের মুখে 45 ডিগ্রি কোণে বাঁকানো একটি নল যুক্ত করা থাকে। এই নলের মধ্যে দিয়ে ওয়াশ বোতলের পাতিত পানি বের হয়ে আসে। 

ব্যুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক পাতিত পানি দিয়ে ধোয়ার জন্য ওয়াশ বোতল ব্যবহার করা হয়। তাছাড়া টাইট্রেশন করার সময় ব্যুরেট থেকে দ্রবন কনিক্যাল ফ্লাস্কে প্রবেশ করার সময় তা ছিটকে পড়ে ফ্লাক্সের গায়ে লেগে থাকলে তা ওয়াশ বোতল থেকে পাতিত পানি দ্বারা ধুয়ে দিতে হয়। 

প্রমাণ দ্রবণ তৈরি করার সময় ফানেলের গায়ে লেগে থাকা রাসায়নিক বস্তু ধুয়ে ফ্লাস্কে নিতে এবং নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করতে ওয়াশ বোতল থেকে পাতিত পানি ব্যবহার করা হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?