পিপেট কিভাবে ব্যবহার করা হয়।

পিপেট কিভাবে ব্যবহার করা হয়। 





রসায়ন পরীক্ষাগারে কোন নির্দিষ্ট আয়তনের তরল স্থানান্তর কাজে অথবা নির্দিষ্ট আয়তনের তরল পরিমাপ করতে পিপেট ব্যবহার করা হয়। 

পিপেটকে ব্যবহারের পূর্বে এটিকে ভালো করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে ট্যাপের পানি দ্বারা ধুয়ে নিতে হবে। এরপর আরো একবার পাতিত পানি দ্বারা পিপেটি ধুয়ে নিতে হবে। যে তরলটি স্থানান্তর করতে হবে বা পরিমাপ করতে হবে সেই তরল দ্বারা পিপেটকে প্রথমে রিন্স করে নিতে হবে। এরপর পিপেটের উপরের মুখে পিপেট ফিলারে চাপ দিয়ে নির্দিষ্ট পরিমাণ থেকে কিছুটা বেশি তরল পিপেটে নিতে হবে। এরপর পিপেটের ফিলারে আলতোভাবে চাপ দিতে হবে। যাতে করে পিপেটের নির্দিষ্ট আয়তনের দাগের সাথে তরলের Lower meniscus স্পর্শ করে। এরপর নির্দিষ্ট পরিমাণ পিপেটের তরলটিকে অন্য পাত্রে স্থানান্তর করতে হবে।
পিপেটের সাহায্যে 0.5 ml থেকে 50ml পর্যন্ত আয়তনের তরল স্থানান্তর এবং পরিমাপ করা যায়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?