পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর নির্ণয়।

পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে বস্তুর ভর নির্ণয়। 





পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোন রাসায়নিক নমুনার ওজন পরিমাপ করার জন্য প্রথমে ব্যালেন্সকে একটি সমতল স্থানের উপর বসাতে হবে। এরপর ব্যালেন্সের বেদির নিচে সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে ব্যালেন্সকে সমন্বয় করতে হবে। 
এরপর হ্যান্ডেলের সাহায্যে পাল্লা দুটিকে বেদী থেকে সামান্য উপরে উঠানোর পর পাল্লা দুটিকে স্থির করে নিতে হবে। রাইডারকে বীমের শূণ্য দাগে রেখে তুলাদন্ডের সমন্বয়কারী স্ক্রু ঘুরিয়ে পাল্লা দুটিকে স্থির কর হয়। এরপর বাম পাল্লায় প্রয়োজনীয় নমুনা এবং ওজন বক্স থেকে চিমটার সাহায্যে ডান পাল্লায় প্রয়োজনীয় বাটখারা যোগ করা হয়। তারপর রাইডারটিকে প্রয়োজনমতো সরিয়ে পাল্লাকে সমতা করা হয়। ডান পাল্লায় যোগ করা বাটখারা মোট ওজন খাতায় লিপিবদ্ধ করতে হবে। তার সাথে রাইডারটিকে বীমের স্কেলের কত দাগ সরানো হয়েছে সেটিও খাতায় লিপিবদ্ধ করতে হবে। 

পল বুঙ্গি ব্যালেন্সে নমুনার ওজন
= (বাটখারার মোট ভর গ্রাম এককে) +  (বীমে স্কেলের দাগ সংখ্যা) x (রাইডার ধ্রুবক)। 

এভাবে পল বুঙ্গি ব্যালেন্সের সাহায্যে কোন রাসায়নিক নমুনার ওজন পরিমাপ করা হয়।

Comments

Popular posts from this blog

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

মুক্তজোড় ইলেকট্রন ও বন্ধন জোড় ইলেকট্রন কাকে বলে।

জারণ সংখ্যা নির্ণয়ের সহজ পদ্ধতি।

COD ও BOD কাকে বলে?

জারক ও বিজারক কাকে বলে? কিভাবে জারক ও বিজারক সহজেই চেনা যায়।

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

প্রাইমারি স্ট্যান্ডার্ড ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে?

রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা।

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?