সুপ্ত যোজনী কাকে বলে। কিভাবে নির্ণয় করা যায়।

সুপ্ত যোজনী কাকে বলে। কিভাবে নির্ণয় করা যায়।



কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যকে ঐ মৌলের সুপ্ত যোজনী বলে।
সক্রিয় যোজনী বলতে মৌলটি কোন যৌগ গঠন অবস্হায় যে যোজনী ব্যবহার করে তা ঐ মৌলের সক্রিয় যোজনী।
যেমন-H₂SO₄ এ S - এর সক্রিয় যোজনী 6, আবার H₂S এ S এর সক্রিয় যোজনী ২,আবার SO₂ এ S এর সক্রিয় যোজনী 4.

S এর সর্বোচ্চ যোজনী 6.

সুপ্ত যোজনী নির্ণয়ঃ 

H₂SO₄ এ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-6=0.

আবার, H₂Sএ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-2=4.

আবার, SO₂ এ S এর সুপ্ত যোজনী=(S এর সর্বোচ্চ যোজনী)-(S এর সক্রিয় যোজনী)=6-4=2.

PCl₃এ P এর সুপ্ত যোজনী=(P এর সর্বোচ্চ যোজনী)-(P এর সক্রিয় যোজনী)=5-3=2. 

FeCl₃এ Fe এর সুপ্ত যোজনী =(Fe এর সর্বোচ্চ যোজনী)-(Fe এর সক্রিয় যোজনী)=3-3=0.FeCl₂ এ Fe এর সুপ্ত যোজনী=(Fe এর সর্বোচ্চ যোজনী)-(Fe এর সক্রিয় যোজনী) = 3-2=1.

সাধারনত যে সব মৌলের একাধিক যোজনী বিদ্যামান সেই মৌল গুলির সুপ্ত যোজনী নির্ণয় করা হয়।

Comments

  1. Fe2(SO4)3
    এর সুপ্ত যোজনী কত

    ReplyDelete
    Replies
    1. শূন্য।
      ফেরিক সালফেটে, Fe এর যোজনী 3 এবং সালফেটের যোজনী 2.
      এ যৌগের ক্ষেত্রে আয়রণের সর্বোচ্চ যোজনী ৩ এবং সক্রিয় যোজনী ও ৩.সুতরাং (৩-৩)=০

      Delete
  2. PCL5.Pcl3.pi5.so3.এদের যোজনী কত?

    ReplyDelete
  3. Pb এর সক্রিয় যোজনী কি ২?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog